নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের এক পরিচিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা এবং মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পুলিশ সুপার জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা নিজ নিজ থানার কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে দায়িত্বশীলতা, শিষ্টাচার, মানবিকতা ও প্রজ্ঞার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবরসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সভাটি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...

কোম্পানিগঞ্জে মাদকের বিস্তার: ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত

রাইসা ভূঁইয়া:কোম্পানিগঞ্জ আজ এক গভীর সামাজিক সংকটের মধ্য দিয়ে...