ফেনীতে বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Date:

ফেনী প্রতিনিধি:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফেনীতে বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রায়হান মেহেবুব।

এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো: শফি উল্লাহ,ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।

সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করার জন্য অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।
তারা বলেন,সন্তানদের মোবাইলে আসক্তি কমিয়ে মাঠে খেলাধুলা করতে দেয়া উচিত।

উল্লেখ যে, কাবাডি ও দাবা প্রতিযোগিতায়
ফেনী গিরিশ অক্ষয় একাডেমি,ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়,ফেনী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,ফকিরহাট উচ্চ বিদ্যালয়,ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয় ফেনী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তোয়াহা চৌধুরী ও রানার আপ হয় ফেনী গিরিশ-অক্ষয় (জি এ) একাডেমির শিক্ষার্থী অংকন মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত হয়েছে। এ...

বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, জিপিএ-৫ পাওয়া সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প

হাতিয়া প্রতিনিধি:নানা প্রতিকূলতা আর অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড়...

ইতালিতে নৃশংস হত্যার শিকার বাবুল-স্ত্রী-কন্যা ৫১ দিন পর দেশে দাফন, এখনো অধরা অভিযুক্ত

নোয়াখালী প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের...

কর্ণেল তাহের’র ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

মহানগর প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি শহীদ কর্নেল...