মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভূমিহীন বাজারসংলগ্ন একটি প্রকল্প এলাকা থেকে অনুমোদন ছাড়া দুই ট্রাক মাটি কাটার ও পরিবহনের দায়ে মাহফুজুর রহমান নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পেশকারহাট রাস্তার মাথা এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন ছাড়াই একটি ওভারলোডেড বালুবাহী ট্রাক চালানোর দায়ে চালক মো. রুবেলকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগেও একই ধরনের অপরাধে ওই চালককে জরিমানা করা হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটা, পরিবেশের ক্ষতি এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নতুন সাজে, নতুন স্বাদে ফিরলো “বাঁশের চা ফুড স্টেশন”

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আবারও নতুন রূপে “বাঁশের চা ফুড স্টেশন”খাদ্যপ্রেমীদের জন্য...

যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়’র এডহক কমিটির সভাপতি রাইসা ভূঞাঁ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...