কবিরহাটে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই তরুনের মৃত্যু

Date:

www.noakhalitimes.com

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠে অসুস্থ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুর  সোনাপুর গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
ফয়সাল হোসেন ওই গ্রামের ননা মিয়া বেপারী বাড়ির আবুল কালাম ওরফে কালা মিয়ার ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।
স্থানীয় শাহাদাত হোসেন মাসুদ জানান, বিকেলে স্থানীয়দের উদ্যোগে নূর সোনাপুরের একটি মাঠে বিবাহিত বনাম অবিবাহিত একাদশের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। ফয়সাল অবিবাহিত একাদশের হয়ে মাঠে নামেন। খেলার শেষ পর্যায়ে মাঝ মাঠে হঠাৎ করে বুকে হাত দিয়ে বসে পড়েন ফয়সাল। এর কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে পড়লে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, রাত ১০টায় জানাজা শেষে ফয়সাল হোসেনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ ফেরত আসে।
নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহ তাঁর ইউনিয়নের নুর সোনাপুর গ্রামে খেলার মাঠে অসুস্থ হয়ে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে ঘটনাটি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে অবৈধ পরিবহন ও বালু উত্তোলন রোধে ভূমি কর্মকর্তার কঠোর অভিযান

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও...

নোয়াখালীতে অনড় বিএনপি’র তিন বিদ্রোহী প্রার্থী

এএইচএম মান্নান মুন্না:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নোয়াখালীর দুটি...

কবিরহাটে যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা: বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ডাকাত...

কোম্পানীগঞ্জে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ২০ রাউণ্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

নোয়াখালী প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬...