ফেক আইডি দিয়ে অপপ্রচার করে সাংবাদিক মান্নান মুন্না’র কলম থামানো যাবে না!

Date:

শাহাদাত হোসেন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে সাংবাদিক এএইচএম মান্নান মুন্নার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ব্যক্তিগত ও পেশাগত বিদ্বেষ থেকে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

এ ধরনের কর্মকাণ্ডকে সুস্থ সাংবাদিকতা, পেশাগত প্রতিযোগিতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সাংবাদিক মান্নান মুন্নার বিরুদ্ধে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এর আগেও তাঁর ছোট ভাইকে কেন্দ্র করে অপপ্রচারের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ব্যক্তিগত বিরোধ ও পেশাগত প্রতিহিংসার জেরে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরও মনে করেন,সাংবাদিকতার ক্ষেত্রে মতের ভিন্নতা, পেশাগত প্রতিযোগিতা এবং গঠনমূলক সমালোচনা থাকা স্বাভাবিক। তবে প্রতিযোগিতার নামে মিথ্যা অপবাদ, ব্যক্তিগত আক্রমণ কিংবা পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু করা কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় হতে পারে না।

নোয়াখালীর পরিচিত সাংবাদিক ও মানবিক-প্রগতিশীল চিন্তাধারার সংগঠক এএইচএম মান্নান মুন্না তাঁর লেখনি ও পেশাগত কর্মকাণ্ডের মাধ্যমে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। তাঁর কোনো বক্তব্য, প্রতিবেদন কিংবা কর্মকাণ্ড নিয়ে কারও দ্বিমত থাকলে তথ্য-প্রমাণ ও যুক্তির ভিত্তিতে সমালোচনা করার সুযোগ রয়েছে। কিন্তু ভুয়া পরিচয়ের আড়ালে অপপ্রচার কিংবা ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সচেতন মহল।

তাঁর ঘনিষ্ঠজনেরা জানান, অপপ্রচার কিংবা ভয়ভীতি প্রদর্শন করে একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ববোধ ও লেখনিকে থামিয়ে রাখা সম্ভব নয়। তাঁদের ভাষায়, ‘কলম থামানো যাবে না।’ কারণ একজন সাংবাদিকের প্রকৃত শক্তি তাঁর লেখনি, সাহস তাঁর পেশাগত দায়বদ্ধতা এবং পরিচয় তাঁর কর্মের মধ্যেই নিহিত।

সচেতন মহলের প্রত্যাশা, সাংবাদিকদের মধ্যে পেশাগত প্রতিযোগিতা হোক মেধা, যোগ্যতা, সততা ও লেখনির মাধ্যমে। ব্যক্তিগত বিদ্বেষ, প্রতিহিংসা কিংবা অপপ্রচারের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে উঠুক।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার বন্ধ, সাংবাদিকতার মর্যাদা রক্ষা, পেশাগত স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা শাখা “বাংলাদেশ সাংসদ পরিষদ”।

সংশ্লিষ্টদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখা “বাংলাদেশ সাংসদ পরিষদ” এর সাধারণ সম্পাদক মনে করেন,সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো অভিযোগ বা সমালোচনা থাকলে তা যেন তথ্য-প্রমাণ ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। ভুয়া পরিচয়ে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে সুস্থ বিতর্ক এবং দায়িত্বশীল মতপ্রকাশের সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক।

সাহাদাত হোসেন
সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত)
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব,নোয়াখালী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ফ্যাসিবাদ ও তার দোসরদের প্রতিহত করতে রাজপথে থাকতে হবে: ১২ দলীয় জোট

বিশেষ প্রতিনিধি:আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের...

কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে ফখরুল ইসলাম’র (এমপি)গোলটেবিল বৈঠক

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং...

স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব: ইতিহাস’র নায়ক, আজ নিভৃত ঘরে অসুস্থ

এএইচএম মান্নান মুন্নাপুরো নাম আবু সায়েদ মোহাম্মদ আব্দুর রব।...

কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসনের গেট টুগেদার,সৌহার্দ্য-সম্প্রীতির আবহে অংশ নিলেন সহস্রাধিক অতিথি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠান...