কবিরহাটে স্কুলে যাওয়ার পথে অপহৃত ৭ম শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ

Date:

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কবিরহাটে গত ২৯আগষ্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহৃত ৭ম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে মামলার ৫ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনীর মহিপাল থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, অপহৃত স্কুলছাত্রী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। ২৯ আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে রামেশ্বরপুর গ্রাম থেকে তাকে অপহরণ করে মো. রুবায়েত (২০) ও তার সঙ্গে থাকা কয়েকজন। রুবায়েত কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে। ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে স্কুলছাত্রীর মা কবিরহাট থানায় মামলা দায়ের করলে ৫ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ফেনীর মহিপাল থেকে তাকে উদ্ধার করে কবিরহাট থানা পুলিশ। এ সময় অপহরণকারী রুবায়েত পালিয়ে যান।

সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ছাত্রীটির সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ছিল। এক মাস আগেও তারা একবার পালিয়ে যায়। আমরা স্থানীয়ভাবে ছাত্রীটিকে তার মায়ের জিম্মায় দিয়েছিলাম। গত মঙ্গলবার তারা আবার পালিয়ে গেছে।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তবে আসামি রুবায়েতকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...