কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি প্রচার, এস আই নজরুল বদলি

Date:

বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি খাবার হোটেলের পরিচ্ছন্নতাকর্মীদের ছবি তুলে তাদের ‘কিশোর গ্যাং’ হিসেবে প্রচার করার অভিযোগে অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামকে বদলি করা হয়েছে। একই সাথে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​রোববার দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বসুরহাট বাজারের গ্র্যাণ্ড হোটেলে গিয়ে এসআই নজরুল ও তাঁর টিম প্রবেশ করেন। এ সময় হোটেলের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মচারীদের নিরাপত্তার কথা বলে এক জায়গায় দাঁড় করিয়ে ছবি তোলা হয়। পাশাপাশি তাদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন হোটেল কর্তৃপক্ষ।

​পরবর্তীতে ওই কর্মচারীদের ছবি ব্যবহার করে তাদের কিশোর গ্যাং’ আখ্যা দিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। হোটেল কর্তৃপক্ষের দাবি—ছবিতে থাকা ব্যক্তিরা কোনো কিশোর গ্যাংয়ের সদস্য নন, তারা হোটেলের পরিচ্ছন্নতাকর্মী।

​ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশের পর পুলিশের ভূমিকা ও তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে অভিযুক্ত এসআই নজরুল ইসলামকে বদলি করা হয় এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

​এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বিষয়টি ভুলবশত হয়েছে। তবে অভিযুক্ত উপ-পরিদর্শক নজরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। পরবর্তী বিষয়গুলো সতর্কতা সহিত দেখা হবে বলে জানান ওসি হাবিবুর রহমান। 
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এএইচ এম মান্নান মুন্না বলেন,অপরাধ দমনে পুলিশের তৎপরতা প্রশংসনীয় হলেও কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে চিহ্নিত করার আগে তাঁর পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়টি যথাযথভাবে যাচাই করা জরুরি। বিশেষ করে নিরপরাধ কোনো ব্যক্তির ছবি তুলে তাঁকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে প্রচার করা হলে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হয়। এ ধরনের ঘটনায় পুলিশের পেশাদারত্ব ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিযোগের সুষ্ঠু তদন্ত, তথ্য যাচাই এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে জাসদ’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ এর ৫৪ তম...

কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি প্রচার, এস আই নজরুল বদলি

বিশেষ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি খাবার হোটেলের পরিচ্ছন্নতাকর্মীদের ছবি তুলে...

কোম্পানীগঞ্জে যুবদল’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য যুব সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য...

এইচএসসি পরীক্ষার ফলাফলে দুই উপজেলার মধ্যে বামনী ডিগ্রি কলেজ শীর্ষে

নোয়াখালী প্রতিনিধি:এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কবিরহাট ও কোম্পানীগঞ্জ দুই...