কুকুরের ডাকে সাড়া মিললো অটোরিকশা চালক রবিন’র মরদেহ

Date:

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মো. রবিন হোসেন নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চুলডগি এলাকার জামালের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশাচালক মো. রবিন হোসেন (১৬) কালাদরাপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজহরিতালুক গ্রামের মাকু মিয়া সওদাগর বাড়ির মো. ইউনুসের ছেলে।

স্থানীয়রা জানান, কিশোর রবিন পেশায় অটোরিকশাচালক ছিল। সে তার সৎমা রুনা আক্তারের সঙ্গে বসবাস করত। নভেম্বর মাসে তার বাবা ঢাকা যাওয়ার সময় তার অটোরিকশা ছেলেকে চালাতে দিয়ে যান। গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ডিবি রোড থেকে অটোরিকশাসহ নিখোঁজ হয় রবিন। পরে পরিবারের সদস্যরা জানতে পারে ওই দিন সন্ধ্যার দিকে একই গ্রামের জুয়েল (২৬) সহ অজ্ঞাত কয়েকজন রবিনের সঙ্গে মোবাইল নিয়ে ধস্তাধস্তি করেন। এ বিষয়ে জুয়েলকে জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে জুয়েলকে স্থানীয়রা মারধর করে পুলিশে সোপর্দ করে। সোমবার সকালে স্থানীয় লোকজন জামালের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকের পাশে একটি কুকুরকে ডাকাডাকি করতে দেখে। পরে তারা ঢাকনা খুলে লাশ দেখতে পায়।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, গলায় কাপড় পেঁচিয়ে রবিনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সৎমা ৫ ডিসেম্বর প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ভিকটিমকে না পেয়ে সেটিকে অপহরণ মামলা হিসেবে রুজু করে। এর পরপরই ভিকটিমের মোবাইলের সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করা করা হয়। তারা ভিকটিমের মোবাইল ব্যবহার করছিল।

তিনি আরও বলেন, আজ সকালে বাথরুমের সেপটিক ট্যাংকের সামনে গিয়ে একটি কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। পরে স্থানীয়রা এসে বাথরুমের সেপটিক ট্যাংকের মুখ খুললে রবিনের লাশ দেখতে পায়।

সূত্র : কালবেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...