কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ‘উন্নয়ন ,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে দুর্নীতি না করার শপথ করানো হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা জীবন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মনির ,সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী,কৃষি কর্মকর্তা বেলাল হোসেন,মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আমির হোসেন বিএসসি, সহ-সভাপতি আবুল কাশেম ,সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...