কোম্পানীগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ যুবক আটক

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. আবদুস সাত্তার (৩৮) নামে এক যুবককে পাঁচ বোতল ফেনসিডিল ও ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আবদুস সাত্তার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলিম উদ্দিন হাজিবাড়ির মো. আবদুল মালেকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ফেনসিডিলের একটি খালি ও পাঁচটি পুরো বোতল এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...