কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে ফখরুল ইসলাম’র (এমপি)গোলটেবিল বৈঠক

Date:


নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
আজ সকাল ১১টায় কোম্পানীগঞ্জে সংসদ সদস্যের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য নূরুল আলম শিকদার ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন।

জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের শূরা সদস্য ইয়াকুব হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সাবেক সেক্রেটারি জিয়াউল হক জিয়া, সাবেক সহকারী সেক্রেটারি ও শূরা সদস্য মাওলানা মহিউদ্দিন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির বিএম হেলাল উদ্দিন, সাবেক আমির মাওলানা মোশারফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও শূরা সদস্য আবু ইউসুফ এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা কাজী হানিফ আনসারী।

সূত্রে জানাগেছে,বৈঠকে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি যেন কোম্পানীগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব: ইতিহাস’র নায়ক, আজ নিভৃত ঘরে অসুস্থ

এএইচএম মান্নান মুন্নাপুরো নাম আবু সায়েদ মোহাম্মদ আব্দুর রব।...

কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসনের গেট টুগেদার,সৌহার্দ্য-সম্প্রীতির আবহে অংশ নিলেন সহস্রাধিক অতিথি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠান...

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ, উন্মোচিত হলো ম্যাগাজিন

নোয়াখালী প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনক এর...

দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব

নোয়াখালী প্রতিনিধি:বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে...