কোম্পানীগঞ্জে চোলাই মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক সহ আবুল বাসার প্রকাশ লিটন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মতি মিয়াজী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আবুল বাসার প্রকাশ লিটন ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ রোমনের নির্দেশে উপ-পরিদর্শক মো: মাহফুজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আবুল বাসারকে আটক করা হয়। এসময় তার বসত ঘর থেকে ২শ গ্রাম গাঁজা ও ১৭ বোতলে রক্ষিত সাড়ে ৮লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মো: মাহফুজুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ রোমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...