কোম্পানীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: কোম্পানীগঞ্জে বন্দুক যুদ্ধে এক ডকাত সর্দার নিহত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) ৫টা ২০মিনিটের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নে ছোটধলী গ্রামে বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান,১৩ রাউন্ড কার্তুজ, দুটি ছোরা, দুটি রামদা উদ্ধার করে পুলিশ।

নিহত ডাকাত সর্দার মোঃশাহাদাত হোসেন স্বপন (৩৯), রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত বেলায়েত হোসেন এর ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালীন সময়ে এ ডাকাত সর্দারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। পরে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশের সাথে গোলাগুলির এক পর্যায়ে ডাকাত সর্দার ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...