কোম্পানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী  যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমাস মাহমুদ (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছমদ আলী হাজী বাড়ীর আবদুল করিমের ছেলে।

বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে বুধবার বিকাল ৪ টার দিকে নিজ বাড়ীর রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী আলমাস মাহমুদ। এ নিয়ে সে মানসিককভাবে বিপর্যস্ত ছিল। ৪ মাস আগে বিয়ে করে সে। তারপর থেকে সে যেন আরো মানসিক ভাবে ভেঙে পড়ে। বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরে রুমের দরজা খোলা রেখে ফ্যানের সাথে ফাঁস দেয় আলমাস। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে ২৪৩ জন কর্ম বিরতিতে থাকা শিক্ষককে শোকজ

নোয়াখালী প্রতিনিধি:তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট...

কোম্পানীগঞ্জে ফখরুল ইসলাম’র উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার...

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যের উপর প্রভাব:ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা

নোয়াখালী প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের...