কোম্পানীগঞ্জে শফিউল বারী বাবু’র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী’র কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি শফিউল বারী বাবু’র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০আগষ্ট) দুপুর ১টায় উপজেলার বসুরহাট উত্তর বাজার গ্র্যান্ড হোটেলে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র আহ্‌বায়ক মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া আয়োজনে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্‌বায়ক আবুল হোসেন মানিক এর সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যাহ, উপজেলা বিএনপি’র আহ্‌বায়ক কমিটির অন্যতম সদস্য আবু ছায়েদ ভূঞা, মহি উদ্দিন, আবদুল্লাহ খান, আবদুর রাজ্জাক, চরকাঁকড়া ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজ উল্যাহ, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ইমাম হোসেন সবুজ, উপজেলা যুবদল সদস্য নিজাম উদ্দিন সবুজ, মোবারক হোসেন মুহিত, রামপুর ইউনিয়ন যুবদলের সদস্য আজগর হায়াত, সাবেক ছাত্রদল নেতা নুর নবী বাবুল, উপজেলা ছাত্রদল সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, মুজিব কলেজ ছাত্রদল নেতা মোঃ হৃদয় প্রমুখ।

শোক সভার শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...