কোম্পানীগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত, মোট আক্রান্ত ১০৬

Date:

নুর উদ্দিন মুরাদ :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলায় আগের ৯৯ জনসহ মোট আক্রান্ত ১০৬ জন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সেলিম জানান, ২৯ জুন তাদের নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছিল। বুধবার (১ জুলাই) দুপুর ১২ টায় তাদের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে।
আক্রান্তরা হলেন,চরহাজারী ৭ নং ওয়ার্ডের ফেরদৌস আরা বেগম,চরপার্বতী ৮ নং ওয়ার্ডের প্রবোদ মজুমদার ও একই ওয়ার্ডের লাভন্য প্রভা মজুমদার,স্বাস্থ্য সহকারী মো. ইসমাইল,রামপুর ৯ নং ওয়ার্ডের আমেনা বেগম,চরফকিরা ৭ নং ওয়ার্ডের আহসান উল্যাহ্, মুছাপুর ৯ নং ওয়ার্ডের মো.মিজান। আক্রান্তদের মধ্যে শারীরিক অবস্থা দেখে বাড়ীতে আইসোলশন ব্যাবস্থা করা হবে এবং যাদের শারীরিক অবস্থা ভালো নয় তাদের নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলশনে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে কোম্পানীগঞ্জ উপজেলায় ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, তার মধ্যে ২৯ জন সুস্থ্য হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...