কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সপরিবারে করোনায় আক্রান্ত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম সহ পরিবারের সকল সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বর্তমানে তারা নিজ বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম নিজেই গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এর আগে বৃহস্পতিবার দুপুরে তিনি, তার স্ত্রী ডা.মাকসুদা সুলতানা সুরভি, মেয়ে নুসাইভা, ছেলে মাহির আবরার ও রাসিক করোনা ভাইরাস পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্ট ল্যাবে নমুনা পরীক্ষা দিলে রিপোর্টে করোনা পজিটিভ আসে।

করোনা সংকট শুরু থেকেই তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কাজের কারণে তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...