চতুর্থ ধাপে নোয়াখালীর ১৬ ইউনিয়নে ভোট ২৩ ডিসেম্বর

Date:

নিউজ ডেস্ক :: চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসব ইউনিয়নে ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

বুধবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
চতুর্থ ধাপে সারাদেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের মধ্যে নোয়াখালী জেলার সদর উপজেলার ৯ ইউনিয়ন এবং কবিরহাট উপজেলার ৭ ইউনিয়নে ২৩ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে দেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

তালিকা দেখতে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...