চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী চাটখিল উপজেলায় আজ সকাল সোমবার ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোশতাক আহমেদের সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শহিদুল ইসলাম নয়ন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মো: মোস্তাফিজুর রহমান , ছয়ানী টবগা আজম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নয়ন বক্সি, আনোয়ার হোসেন, চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমন বৈদ্য প্রমুখ।

কুইজ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আব্দুল মনির, দ্বিতীয় হয়েছে ছয়ানী টবগা আজম বালিকা উচ্চ বিদ্যালয়ের নাফিসা ইসলাম মেহা, তৃতীয় হয়েছে চাটখিল কামিল মাদরাসার শিক্ষার্থী আশরাফুল আলম নিলয়। চিত্রাঙ্কনে প্রথম হয়েছে ফারিয়া তাবাসসুম ইকরা, দ্বিতীয় হয়েছে সামাওয়াত রহমান সোফি, তৃতীয় হয়েছে সাবিকুন্নাহার শায়মা তারা সকলেই চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যান্য সবাইকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...