চাটখিলে জাতীয় শোক দিবস পালিত

Date:

মোহাম্মদ আমান উল্যা (চাটখিল) নোয়াখালী :: প্রতিবারের ন্যায় নোয়াখালী চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভ‚ইঁয়া এর সভাপতিত্বে ও চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, সুপ্রিম কোট বার কাউন্সিল এর সম্পাদক আব্দুন নুর দুলাল, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল রায়, পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, হাটপুকুরিয়া ইউপির চেয়ারম্যান এইচএম বাকি বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র থানার ওসি গিয়াস উদ্দিনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে হতে আত্মকর্মী মধ্যে ৪ জনের মাঝে ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

অন্যদিকে চাটখিলের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহে জাতীয় শোক দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে বলেও জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...