চাটখিলে তাবলিগ ফেরত ১৯ জনকে ধরে কোয়ারেন্টাইনে পাঠাল পুলিশ

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দিঘীর পাড় থেকে পিকআপ ভ্যানে চড়ে তাবলিগ জামাত থেকে ফেরা ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়। পরে আটকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায় পুলিশ।

চাটখিল ধানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর জেলা থেকে তাবলিগ জামাতের চিল্লা শেষে চাটখিলে পিকআপ ভ্যানে করে প্রবেশের সময় উপজেলার হালিমা দিঘীর পাড় নামক স্থান থেকে ১৯ জনকে আটক করে পুলিশ। পরে তাদেরকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নমুনা সংগ্রহ করে চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের প্রত্যেকের বাড়ি চাটখিল উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...