চাটখিলে মানসিক স্বাস্থ্য কেন্দ্র উদ্ভোধন

Date:


মোহাম্মদ আমান উল্যা, চাটখিল থেকে :
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় হাসপাতালের সভাকক্ষে মানসিক স্বাস্থ্য কেন্দ্র উদ্ভোধন ও প্রশিক্ষণ দেওয়া হয়। চাটখিল উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার খন্দকার মোশতাক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শহীদুল ইসলাম শোভন। প্রধান অতিথি ডা. মো. শহীদুল ইসলাম শোভন তার বক্তব্যে ডাক্তারদের উদ্দেশ্য করে বলেন, একজন মানসিক রোগীকে বুঝতে হবে। তার গতিবিধ তার আচর-আচরণ পর্যালোচনা করে ব্যবস্থা নিতে হবে। যেমন একজন গর্ভধারনী মায়ের ঘন্টায় ৬০ বার মতবিরোধ পরিবর্তন হতে থাকে। বাচ্চা কিভাবে হবে কি হবে না তা নিয়ে মানসিক চাপে থাকে। তিনি এসব বিষয়ে রোগীদের মানসিক সেবার ক্ষেত্রে বিভিন্ন উদাহরণ তুলে ধরে ধর্যসহকারে চিকিৎসা সেবা প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন কৌশলও শেয়ার করেন।
আইসিডিডিআরবি-এর গবেষণা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ ডাক্তার তিথি আজিজ, আবাসিক মেডিকেল অফিসার শহীদুল আহমেদ নয়ন, মেডিকেল অফিসার ডাক্তার নুর মোহাম্মদ, ডাক্তার তাহমিনা সুলতানা, ডাক্তার হাসান খায়ের, ডা. হায়দার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...