চাটখিলে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে আঁখি আলমগীর (১৪) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার পরকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রামের সুরু বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আঁখি ওই বাড়ীর আলমগীর হোসেন’র মেয়ে ও পরকোট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

পরিবারের দাবী, বিকেলে আঁখি পরিবারের অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...