চাটখিলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Date:

মোহাম্মদ আমান উল্যা (চাটখিল, নোয়াখালী) প্রতিনিধি :: চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দের সাথে গতকাল বুধবার সন্ধ্যায় এক মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত মত বিনিময় সভায় তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলে তাৎক্ষনিক উপজেলা আ’লীগের একটি অংশ সভা বয়কট করে চলে যান। পরে এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের বাড়িতে উপজেলা আ’লীগের ওই অংশ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল। এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানসহ সকল বিদ্রোহী নেতৃবৃন্দকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন (ভিপি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভু, পাঁচগাও ইউপি চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুন, হাট পুকুরিয়া- ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা সম্পাদিকা রোজী শাহিন, আ’লীগ নেতা খোরশেদ আলমসহ উপজেলা ও পৌর আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...