জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যের উপর প্রভাব:ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা

Date:

নোয়াখালী প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক অবহিতকরণ সভা। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প।

সভায় আলোচনায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, খরা, ঝড় ও বায়ুদূষণের মতো প্রাকৃতিক বিরূপ প্রভাব বাড়ছে। এসব পরিবর্তনের ফলে হিট স্ট্রোক, পানিবাহিত রোগ, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত সমস্যা, মশাবাহিত রোগ বৃদ্ধি এবং কৃষি ক্ষতিগ্রস্ত হয়ে অপুষ্টির ঝুঁকি দেখা দেয়। পাশাপাশি দুর্যোগের কারণে মানসিক চাপ বাড়ায় মানুষের মানসিক স্বাস্থ্যও হুমকির মুখে পড়ে। এসব স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দক্ষ পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের (সিসিএইচ) অফিসার সাদিয়া সুলতানা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ। উপস্থিত ছিলেন ব্র্যাক প্রবাস বন্ধু প্রত্যাশা ফোরাম–২ ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এএইচএম মান্নান মুন্না, ব্র্যাক টিবি কর্মসূচির অফিসার সনাতন তালুকদার, ব্র্যাক ক্ষুদ্র ঋণ (দাবি) ম্যানেজার জগন্নাথ পাল, ব্র্যাক প্রবাস বন্ধু প্রত্যাশা ফোরাম–২ সহ-সভাপতি ও স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ বেলায়েত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক নূর আহম্মদ, ব্র্যাক টিবি ফিল্ড অর্গানাইজার আব্দুল জলিলসহ অন্যান্যরা।

বক্তারা আরও জানান, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া সহ মোট ১৩টি মশাবাহিত ও জলবাহিত রোগ প্রতিরোধে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের অংশ হিসেবে উঠান বৈঠক, মাইকিং, কমিউনিটি ক্লিনিক মিটিং, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনসহ বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...