জামিন নামঞ্জুর, সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল কারাগারে

Date:

বিশেষ প্রতিবেদক :: নাশকতার এক মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতারের পর জামিনের আবেদন নামঞ্জুর করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১২ মার্চ) দুপুর ১টায় নোয়াখালী জুডিশিয়াল কোর্টের বিচারক সোয়েব উদ্দিন খাঁন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া আরও তিনটি মামলায় তার জামিন আবেদন নাকচ করে দেন বিচারক।

নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন আহম্মদ জানান, একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে আটক করা হয় বাদলকে। পরে আইনানুগভাবে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, গ্রেফতার মিজানুর রহমান বাদলকে চাপরাশিরহাট পূর্ব বাজারে পুলিশের ওপর হামলার ঘটনা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে স্থানীয় আওয়ামী লীগের বিবদমান এক গ্রুপের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার-বীজ বিক্রির প্রস্তুতি, দুই ব্যবসায়ীকে জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার, বীজ, কীটনাশক...

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...