নোয়াখালীতে অষ্টম শ্রেণির ছাত্রীর গলা ও হাতের রগ কাটা মরদেহ উদ্ধার

Date:


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা শহরে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ হত্যার কারণ জানাতে পারেনি।

নিহত ওই স্কুল ছাত্রীর নাম তাসনিয়া হোসেন অদিতা (১৪)। সে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত রিয়াজ হোসেনের মেয়ে। তার মা স্থানীয় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পুলিশ নিহতের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে। এ সময় বাসার প্রত্যেকটি রুমের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো ছিল।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) আকরামুল হাসান হত্যার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। খুব শীঘ্রই অপরাধীকে শনাক্ত করা হবে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে ২৪৩ জন কর্ম বিরতিতে থাকা শিক্ষককে শোকজ

নোয়াখালী প্রতিনিধি:তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট...

কোম্পানীগঞ্জে ফখরুল ইসলাম’র উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার...

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যের উপর প্রভাব:ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা

নোয়াখালী প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের...