নোয়াখালীতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ, পুলিশের ব্রিফিং

Date:

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের  নির্বাচনী সরঞ্জাম নিয়ে গেছেন প্রিজাইডিং অফিসাররা।

শুক্রবার (২৯ জানুয়ারী) এ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন। এসময় পুলিশ সুপার বলেন, সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার জন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেয়া হবেনা।

জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, চৌমুহনী পৌরসভায় মোট ভোট কেন্দ্র ২০টি। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় তিন শতাধিক পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি টিম, পুলিশের ১৭টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং টিম, ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্যাট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট নিয়োজিত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...