নোয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহার পেল চলমান লকডাউনে বিপাকে পড়া হিজড়া সম্প্রদায়

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: মহামারি করোনা ভাইরাসের বিস্তাররোধে চলমান লকডাউনে নোয়াখালীতে বিপাকে পড়া হিজড়া সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন।

সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে হিজড়া সম্প্রদায়ের ১০০ সদস্য এবং কর্মহীন অসহায় আরও ৩০০ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি বলেন, লকডাউনে বিপাকে পড়া হিজড়া সম্প্রদায়ের ১০০ সদস্য এবং কর্মহীন হয়ে পড়া অসহায় আরও ৩০০ পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অনান্য পেশার মানুষের হাতে এই উপহার পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...