নোয়াখালীর দক্ষিণাঞ্চলের ভোজন বিলাসীদের তৃপ্তি মেটাবে চাপরাশিরহাট কাবাব এন্ড পার্টি সেন্টার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নিত্য নতুন খাবার তৈরি এখন ব্যবসা নয়, এটি এখন শিল্পও বটে। পুষ্টিকর ও মুখরোচক খাবার খেতে কে না চান। তাই বাহারি রকমের মান সম্পন্ন খাবার খেতে চাইলে যেতে হবে চাপরাশিরহাট কাবাব এন্ড পার্টি সেন্টারে। ভোজন বিলাসী হিসেবে কোম্পানীগঞ্জ ও কবিরহাটবাসীর নামডাক দীর্ঘদিনের। নতুন নতুন মুখরোচক খাবারের সাথে পরিচিত হতে তাঁরা উদগ্রীব থাকে সবসময়। এই ধারনা থেকেই তরুন উদ্যোক্তা শহিদুল ইসলাম রানা ও আল জাবেদ চলতি বছরের ২০ এপ্রিল প্রতিষ্ঠানটি চালু করেন। মানসম্মত খাবার পরিবেশন ও নান্দনিক পরিবেশের কারনে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে কোম্পানীগঞ্জ ও কবিরহাটের দক্ষিণাঞ্চলের ভোজন বিলাসীদের মধ্যে। 

চাপরাশিরহাট পশ্চিম বাজার ডাঃ মজিবল হক রোড়ের ডিসি স্কয়ারে প্রতিষ্ঠিত চাপরাশিরহাট কাবাব এন্ড পার্টি সেন্টারে নান্দনিক পরিবেশে ভোজন বিলাসীরা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের কাবাব, বিরিয়ানি, স্পেশাল নান রুটি, ফাষ্ট ফুড ও বিভিন্ন ধরনের জুস, ফালুদা। ভোজন বিলাসীরা চাইলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সভা-সেমিনারের আয়োজন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির পরিচালক শহিদুল ইসলাম রানা বলেন, রেস্টুরেন্ট ব্যবসায় ১৮ বছরের অভিজ্ঞতা এবং নোয়াখালীর দক্ষিণাঞ্চলের মানুষের ভোজন বিলাসীতা ও চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা চাপরাশিরহাট কাবাব এন্ড পার্টি সেন্টারটি চালু করেছি। আমাদের গেষ্টদের কথা বিবেচনা করেই বিশাল পার্কিং সুবিধা রেখেছি। গ্রামীন পরিবেশে একসাথে ১০০জন বসে খাবার খেতে পারবেন। গেষ্টদের চাহিদাকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল...

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...