নোয়াখালী সুবর্ণচরে ব্রি ১০৩ ধানের মাঠ দিবস

Date:

নোয়াখালী প্রতিনিধি ::নোয়াখালীর সুবর্ণচরে নোয়াখালী জেলার সুবর্ণচর উদ্ভাবিত ব্রি ধান১০৩ জাতের নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (২৫ নভেম্বর) সুবর্ণচর উপজেলার চরজুবলী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি সোনাগাজীর প্রধান ও সিএসও ড. আমিনুল ইসলাম।

এ ছাড়া এ মাঠ দিবসে উপস্থিত ছিলেন এসও সানিয়া তামান্না ও মো. নিবির হাসান । এতে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক ।

মাঠ দিবস থেকে জানানো হয়, ব্রি ধান ১০৩ জাত গত আগস্ট মাসে বন্যা আক্রান্ত হওয়ার পরেও হেক্টরে ৬ দশমিক ৪ টন ফলন দিয়েছে।

অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেয় এবং ভবিষ্যতে এই অঞ্চলে ভারতীয় স্বর্ণা ধানের পরিবর্তে ব্রি ধান ১০৩ চাষাবাদের আশা ব্যক্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, এ অঞ্চলে কৃষির উন্নয়নে কাজ করছি এবং করে যাব।তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সচেতন, উদ্যোগী, পারিশ্রমিক হলে অত্রাঞ্চলে কৃষির উন্নয়ন বিপ্লব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...