নোয়াখালী-৪ আসনে মেজর মান্নান সহ চার জনের মনোনয়ন বাতিল

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: রোববার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়ন বাতিল করেছেন

নোয়াখালী-৪ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে মেজর (অব.) আবদুল মান্নানসহ চার জনের মনোনয়ন বাতিল হয়। বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন- গণতন্ত্রী পার্টির সারওয়ার ই দীন, জাসদের এস এম রহিম উল্যাহ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জিহাদ চৌধুরী।

এর আগে সকাল থেকে জেলার আরও দুটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। বিকেলে আরও তিনটি আসনের যাচাই-বাছাই হবে।

মেজর (অব.) আবদুল মান্নানের প্রতিনিধি অ্যাডভোকেট মো. আবু সুফিয়ান খান বলেন, আমাদের প্রার্থীর সব মামলা স্থগিত এবং ঋণ হালনাগাদ রয়েছে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হবে।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, জাকের পার্টির মো. সোহরাব উদ্দিন ও ইসলামি ফ্রন্টের মো. আবদুল আলীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...

ডেঙ্গু: মশার বিরুদ্ধে যুদ্ধ নয়,পরিষ্কার-পরিচ্ছন্নতা হোক আমাদের অঙ্গীকার

মোহাম্মদ উল্যা:ডেঙ্গু এখন আর কেবল মৌসুমি জ্বর নয়; এটি...