নোয়াখালী-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ প্রার্থী

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে আসনে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও তাদের পক্ষের লোকজন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন জমা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে মনোনয়ন জমা দিয়েছেন, বিএনপি মনোনিত মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় পার্টি মনোনীত খাজা তানভীর আহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবু নাছের, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত কামাল উদ্দিন পাটোয়ারী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মোহাম্মদ শামছুদ্দোহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত মুন তাহার বেগম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত মোহাম্মদ আনিছুল হক, জনতার দল মনোনীত শওকত হোসেন, খেলাফত মজলিস মনোনীত আলী আহমদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীম উদ্দীন মওদুদ, ওমর আলী, মুহাম্মদ ইউনুছ, মোহাম্মদ নওশাদ।

উল্লেখ্য, সংশোধন করা তফশিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে- ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...