ফেনী জেলা পরিষদ’র প্রধান নির্বাহী আজগর আলী’র পিতার মৃত্যুতে কাদের মির্জা’র শোক

Date:


কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
ফেনী জেলা পরিষদ’র প্রধান নির্বাহী আজগর আলী শামীম’র পিতা ও কোম্পানীগঞ্জ রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য, রামপুর মুসলেমিন জামে মসজিদের সভাপতি এরফান আলী আজ রবিবার ভোর সাড়ে ৫ টায় বসুরহাট একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) মৃত্যুকালে মহুরমের বয়স ছিল ৭২ বৎসর।
তাঁর জানাজা বাদ আসর আলী আহমেদ চেয়ারম্যান বড়ীর দরজায় অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়।
মরহুম এরফান আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন,
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উল আলম ভূইয়া, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, রামপুর ইউনিয়ন চেয়ারম্যান সালেকিন রিমন, সমাজ প্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...