ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী আজগর আলী শামীম’র পিতার মৃত্যুতে আওয়ামী লীগ’র শোকসভা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আজগর আলী শামীম’র পিতা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য, মুসলেমীন জামে মসজিদের সভাপতি এরফান আলীর মৃত্যুতে দোয়া ও শোকসভা করেছে রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার( ৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভপতি শাহজামাল সবুজের সঞ্চালনায় এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তব্য রাখেন, পরিবারের পক্ষ থেকে মরহুম এরফান আলীর পুত্র ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আজগর আলী, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য সাহাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু নাছের কচিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময়ে দোয়া ও শোকসভায় উল্লেখ যোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ, আওয়ামীলীগ সদস্য ছিদ্দিক উল্যাহ ভূট্টো, আবদুল আহাদ খোকন সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোকসভায় বক্তৃারা বলেন, মরহুম এরফান আলীর মৃত্যুতে আওয়ামী লীগ হারিয়েছে একজন দলের নিবেদিত কর্মী, পরবিার হারিয়েছে একজন গুণি ও দায়িত্বশীল অভিভাবক, সমাজ হারিয়েছে একজন মানবিক সমাজ সেবক, মসুল্লি হারিয়েছেন মসজিদের সেবক। এলাকায় তাঁর মৃত্যুতে সর্বক্ষেত্রে অপূরনীয় শূন্যতা দেখা দিয়েছে। পরে, মরহুম এরফান আলীর আত্মার মাগফেরাত ও জান্নাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

উল্ল্যখ্য, গত রবিবার ভোর সাড়ে ৫ টায় মরহুম এরফান আলী বসুরহাট একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...