বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় বসুরহাটে ৪ ব্যবসায়ীকে জরিমানা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: খুচরা বাজারে বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাজারে পেঁয়াজ সংকট এ আতঙ্ককে পুঁজি করে বসুরহাটে কিছু অসাধু ব্যবসায়ী ৮১ টাকা পাইকারী কেনা পেঁয়াজ খুচরা বাজারে ১১৭ টাকা করে বিক্রি করছেন। এমন অভিযোগ পেয়ে কোম্পানগঞ্জ উপজেলা প্রশাসন বসুরহাটে অভিযানে নেমে পেঁয়াজ বেশি দামে বিক্রির সত্যতা পান।
ফলে,গতকাল ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূইয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বসুরহাটের নুরনবী বাণিজ্যলয়ে ২০ হাজার টাকা, মেসার্স সবুজ স্টোর ৫ হাজার টাকা, হাজী নুর মোহাম্মদ বাণিজ্যলয় ৫ হজার টাকাএবং এসবি ট্রেডার্স এর ৫ হাজার টাকা জরিমানা করেন।

মেজবা উল আলম ভূইয়া জানান, বাজারে পর্যাপ্ত পরিমান পেঁয়াজ মজুদ রয়েছে তবুও কৃত্রিম সঙ্কট দেখিয়ে দাম বৃদ্ধি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূ়ল্য তালিকা না থাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সকল কর্মকান্ডে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। আগামী দিনেও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে ক্রেতাদের এমন আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...