নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুফ্ফা মডেল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বামনী আছিরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজকের সময়-এর সম্পাদক এম শরীফ ভূঞা ও হাজারীহাট আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন।
মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভাইস প্রিন্সিপাল মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আব্দুল আলীম ফরিদ, কবি মামুন আশরাফ, ইশতিয়াক ফাহিম, ব্যবসায়ী রুবেল মাহমুদ, হেলাল উদ্দিন ও আনোয়ার হোসাইন কচি।
মাওলানা জুনায়েদ আল মামুন ও আব্দুল কাইয়ুম জিদানের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সুফ্ফা মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Date:

