সেতুমন্ত্রীর ইফতার ও খাদ্য সামগ্রী পেল ৪ হাজার পরিবার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::  নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট  উপজেলার দরিদ্র ৪ হাজার পরিবারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ উপজেলার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন, নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্য ও ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, কাউন্সিলর সাইফুর রহমান সোহাগ, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...