সোনাইমুড়ীতে নির্বাচনের তিন দিন পর পরাজিত মেম্বার প্রার্থীর মরদেহ উদ্ধার

Date:

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনের তিন দিন পর মাছের প্রজেক্ট থেকে এক ইউপি সদস্য প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯ টার দিকে জহিরুল ইসলাম (৫৩) নামে ওই প্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, শনিবার দিবাগত রাতে মোবাইলে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের ছোট ভাই জাকির বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে কে বা কারা আমার ভাইকে মুঠোফোনে কল করে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকাল ৬ টার দিকে রাস্তার পাশে একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত জহিরুল সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হায়াত আহমদের ছেলে। গত বুধবার ওই ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করে পরাজিত হন তিনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহালের জন্য থানায় রাখা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...