হাতিয়ায় পাওনা টাকার জের ধরে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ১

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বাকবিন্ডার জের ধরে এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ ।

নিহত কাজল কৃষ্ণ দাস (৫৫), উপজেলার সুখচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর আমানুল্লা গ্রামের লোচন বেপারী পুত্রের বাড়ির বসন্ত কুমার দাসের ছেলে এবং স্থানীয় ইন্দুরসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

সোমবার ভোর রাতে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হামলার শিকার ওই শিক্ষকের মৃত্যু হয়।

এর আগে, রোববার রাতে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত যুবক শান্ত মজুমদারকে (২০), তার নিজ বাড়ি থেকে আটক করে। সে উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের খোকন চন্দ্র মজুমদারের ছেলে।

স্থানীয়রা জানায়, গত রোববার বিকেলের দিকে পাওনা টাকা নিয়ে একই এলাকার শান্ত মজুমদারের (৪০) সাথে স্কুলশিক্ষক কাজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত উত্তেজিত হয়ে স্কুল শিক্ষক কাজলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা দেন। রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, হাসপাতাল স্কুলশিক্ষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। এর আগে অভিযুক্ত শান্তকে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...