কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে দু লাখ টাকা অর্থদন্ড

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে অবৈধ ভাবে অতিরিক্ত ওজনের বালুবহন, অবৈধ বালু উত্তোলন, বিপনণ, সরবরাহ করায় ২ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অভিযান সূত্রে জানা যায়, সড়কে নির্ধারিত ওজনের বাইরে অতিরিক্ত বালু বহন করে আসছিল বালুবাহী গাড়ী গুলো। যা সড়ক গুলো দ্রুত নস্ট করছে। অবৈধ বালু উত্তোলন, বিপনণ, সরবরাহ ও অতিরিক্ত ওজনের বালু বহন করায় ওই ৪ টি ড্রাম ট্রাককে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...