কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরপর তিনটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ।
এর আগে, রোববার গভীর রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামায়েরটেক বাজার এলাকার মাসুদ মিয়ার বাড়ি, ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকার মান্নানের বাড়ি এবং চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পণ্ডিতের বাড়িতে এসব ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের নুরুজ্জামান পণ্ডিতের বাড়িতে আবুধাবিপ্রবাসী জনির ভবনের লোহার দরজার তালা ভেঙে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এর প্রায় দেড় ঘণ্টা পর, রাত সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌরসভার জামায়েরটেক এলাকায় কাতারপ্রবাসী আব্দুল হাই মাসুদের বাড়িতে হানা দেয় ডাকাত দল।
তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে দুই ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
একই রাতে বসুরহাট পৌরসভার শান্তিপাড়া এলাকার মান্নানের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় ছয় আনা স্বর্ণালঙ্কার ও কিছু নগদ টাকা লুট করে বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ তিনটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানিগঞ্জে মাদকের বিস্তার: ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত

রাইসা ভূঁইয়া:কোম্পানিগঞ্জ আজ এক গভীর সামাজিক সংকটের মধ্য দিয়ে...

মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে...

নতুন সাজে, নতুন স্বাদে ফিরলো “বাঁশের চা ফুড স্টেশন”

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আবারও নতুন রূপে “বাঁশের চা ফুড স্টেশন”খাদ্যপ্রেমীদের জন্য...

যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়’র এডহক কমিটির সভাপতি রাইসা ভূঞাঁ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের...