কোম্পানীগঞ্জে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্তএতিমখানার ব্যবস্থাপনা ও শিশু সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এতিম শিশুদের সুরক্ষায় মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানার ব্যবস্থাপনা ও এতিম শিশু সুরক্ষা শীর্ষক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী ) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ দেয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন পাটোয়ারী’র সভাপতিত্বে প্রশিক্ষণে এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের নোয়াখালী উপপরিচালক শাহী নেওয়াজ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
নোয়াখালী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মুহাম্মদ বেলাল হোসেন ও মোহাম্মদ আবুল কাশেম, এসময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঈন উদ্দীন, বক্তব্য রাখেন ফিল্ডসুপারভাইজার মোঃ গোলাম রহমান ।
উল্লেখ্য, ক্যাপিটেশন গ্রান্টের প্রধান কাজ হলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সঙ্গে এতিম শিশুর লালন-পালন নিশ্চিতকরণ, তাদের আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন নিশ্চিতকরণ, শিশুর পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা প্রদান এবং পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রশিক্ষণে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত ১০টি এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে দশটি প্রতিষ্ঠানে ২০২৩ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের চেক বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত হয়েছে। এ...

বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, জিপিএ-৫ পাওয়া সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প

হাতিয়া প্রতিনিধি:নানা প্রতিকূলতা আর অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড়...

ইতালিতে নৃশংস হত্যার শিকার বাবুল-স্ত্রী-কন্যা ৫১ দিন পর দেশে দাফন, এখনো অধরা অভিযুক্ত

নোয়াখালী প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের...

কর্ণেল তাহের’র ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

মহানগর প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি শহীদ কর্নেল...