কোম্পানীগঞ্জে নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দু’শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় মুছাপুর উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের সদস্য আকবর হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) তানভীর ফরহাদ শামীম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা সফি উল্যাহ কাজল, ব্যাংকার আবু তৈয়ব , মোফাজ্জল হোসেন সোহাগ, নিজাম উদ্দিন সুমন, সাইফুল ইসলাম মঞ্জু, আবদুল্লাহ নয়ন, খালেদ সাইফুল্লাহ বাদশাহ,ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আমান উল্যাহ তানভীর, মহি উদ্দিন খাঁনসাব। এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম স্বপন, আল জাবেদ, সৌরভ হোসেন, মোহাম্মদ রায়হান, আহমেদ রুবেল,লুৎফুর রহমান শাহীন,ইয়াসিন আরাফাত নোবেল, সুজন, সৈকত, সৈয়দ আবির প্রমূখ।

প্রবাসীদের আর্থিক অনুদানে সদ্য গঠিত নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ ছাড়াও ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন, গৃহ নির্মাণ, পানি বিশুদ্ধকরণ, নলকূপ স্থাপন, অসহায়দের শিক্ষা ওবিবাহ,চিকিৎসা,বৃক্ষরোপনসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...

জাসদ নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ’র শোক

টাইম ডেস্ক:জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক...

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...