কোম্পানীগঞ্জে মসজিদ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদ থেকে আবদুর রহিম (৩২) নামে এক যু্বকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবদুর রহিম ওই এলাকার নজির আহমেদ ব্যাপারী বাড়ির মৃত ফজলুল হক চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকাঁকড়া ১ নং ওয়ার্ডের পন্ডিতের হাট কমর উদ্দিন জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিম দীর্ঘদিন মানসিক ভাবে অসুস্থ ছিলেন। একসময় চাকুরী করতেন আবুল খায়ের কোম্পানীতে। পরে চাকুরী ছেড়ে বাড়ি চলে আসেন। বিয়ে করার পর স্ত্রীও তাকে ছেড়ে যাওয়ার পর আরো মানসিক ভাবে ভেঙে পড়েন রহিম। তাকে পাবনা মানসিক হাসপাতালেও কয়েকমাস রাখা হয়। বৃহস্পতিবার আছরের পর তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এবিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল...

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...