কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে নাজমুল হাসান রনি (৩৫) নামে এক যুবলীগের নেতাকে কুপিয়ে জখম করেছে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাখায়াতের দোকানের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত নাজমুল হাসান রনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো.আনিস মিয়ার ছেলে। তিনি চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন।

নাজমুল হাসান রনির ছোট ভাই শাহাদাত হোসেন পিংকু বিষয়টি নিশ্চিত করে বলেন,বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার ভাই দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় মটরসাইকেলে আসা হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত রনির ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা রনিকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় ।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...