নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত কোম্পানীগঞ্জ প্রকল্পের আওতাধীন হোমল্যান্ড আবাসনের ৩ নম্বর প্রকল্প হোমল্যান্ড বারাকা রেসিডেন্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ প্রকল্পের চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিনের সভাপতিত্বে এবং হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শাহ মাকসুদ জামিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজুল্লাহ, জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার, পৌরসভার জামায়াতের সাবেক আমির মাওলানা মোশাররফ হোসেন, বর্তমান আমির এবিএম হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপন, সগির, আল হারুন, সংসদ সদস্যের সহধর্মিণী জোসনা আরা বেগম এবং আবাসন ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হোমল্যান্ড হাউজিংয়ের গ্রাহক, তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে আনন্দঘন সময় কাটান। পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার পরিবেশ।
আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাহকদের সুসম্পর্ক গড়ে তোলা, গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সবাইকে নিয়ে আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যেই এ গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ গেট টুগেদারে ১ হজার অতিথি অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো নিরাপদ ও মানসম্মত আবাসন। একটি সুন্দর আবাসন শুধু বসবাসের জায়গা নয়, বরং একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যতের ঠিকানা। তাই আবাসন ব্যবসায় গ্রাহকের আস্থা, স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিশ্রুতি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা বলেন, হোমল্যান্ড আবাসন লিমিটেড গ্রাহকদের স্বপ্নের আবাসন গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাঁদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
বক্তারা আরও বলেন, আবাসন খাতে ব্যবসায়িক সাফল্যের চেয়ে গ্রাহকের বিশ্বাস অর্জন বেশি গুরুত্বপূর্ণ। জমি ও আবাসনসংক্রান্ত সব কার্যক্রমে আইন মেনে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং তাঁদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এ খাতে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করা সম্ভব।
তাঁরা আশা প্রকাশ করেন, হোমল্যান্ড আবাসন লিমিটেড ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে পরিকল্পিত আবাসন গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখবে।

