কোম্পানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে

Date:

শাহাদাত হোসেন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ জুন) রাতে পৌরসভা ২নং ওয়ার্ড রামদী মিলন কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,আমির হোসেন (২৫), পিতা-আঃ খালেক, গ্রাম-নবীপুর; আবদুল্লাহ (২৮), পিতা-মৃত স্বপন মজুমদার, গ্রাম-বড়চারিগাঁও, ৩নং ওয়ার্ড; আব্দুর রহিম (২৮), পিতা-আঃ রব, বসুরহাট পৌরসভা, ৮নং ওয়ার্ড;এবং মাহমুদ হোসেন জিসান (২০), পিতা-এ্যাডঃ হাফিজুর রহমান, বসুরহাট পৌরসভা, ৪নং ওয়ার্ড।তাদের মধ্যে আমির হোসেন ও আবদুল্লাহ সেনবাগ থানার এবং আব্দুর রহিম ও মাহমুদ হোসেন জিসান কোম্পানীগঞ্জ থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন, কোম্পানীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম খন্দকার, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানকালে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোম্পানীগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নম্বর-০৬, ধারা-৩৬(১) সারণি ১০(ক)/৪১ মোতাবেক এই চার আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ গণমাধ্যমকে জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...