চাটখিলে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ একজন আটক

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে পিকআপসহ ৮০ বস্তা ভারতীয় চিনিসহ মো. রিয়াদ হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে ভোর রাত চার টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মো. রিয়াদ চোরাই পথে আনা ৮০ বস্তা চিনির একটি পিকআপসহ জব্দ করে চাটখিল থানা পুলিশ। দাম কম হওয়ায় চোরাকারবারিরা অবাধে ভারতীয় চিনি এনে পাইকারি দরে বিক্রি করেন। প্রতি বস্তা চিনির দাম ভারতে তিন হাজার রুপি হলেও বাংলাদেশে ৫ হাজার টাকায় বিক্রি হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াদকে ৮০ বস্তা চিনি পিকআপসহ গ্রেপ্তার করা হয়। জব্দ হওয়া চিনির বাজার মূল্য ৪ লাখ টাকা। চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় ভারতীয় চিনি। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...