নির্বাচন প্রত্যাখ্যান বিএনপির, রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল

Date:

নিউজ ডেস্ক :: ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে হরতালের ডাক দিয়েছে বিএনপি। রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থী এগিয়ে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...